আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি।।আওয়ামী দোসরদের ষড়যন্ত্র ও হুমকী-ধামকীর শিকার ঘের মালিক ইউসুফ আলী আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৫.৩০ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের মাওঃ সাইদুর রহমানের ছেলে মোঃ ইউসুফ আলী লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান,আমি একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করি। আমার মেজ ভাই শহীদ রফিকুল ইসলাম কুষ্টিয়া ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের ১১৪ তম শহীদ। তিনি ২০২১ সালে শহীদ হন। লাঙ্গলদাড়িয়া মৌজায় পৌত্রিক ও ডিডকৃত ২৩৩ বিঘা জমিতে ২০২১ সাল থেকে আমাদের পারিবারিক মৎস্য ঘের। চলতি ২০২৬ সালে পৈত্রিক ও ডিডকৃত ১৮৯ বিঘা জমি আছে। কিন্তু তার মধ্যে ১৩৮ বিঘা জমি দখল বুঝে পেয়েছি। ডিডদ্বাতা আসাদুজ্জামান (সাদ্দাম) মল্লিক,আলতাফ হোসেন মল্লিক ও সালিকুর রহমান মল্লিক তাদের ৮.৬৪ একর জমি ফেরত নিয়ে বেধে পৃথক করে দখল নিয়েছে।
এবং ইয়াউর রহমান ও আসাদুজ্জামান (উকিল) মল্লিক তাদের ৭.০০ একর জমি পৃথক করে নেবে বলে মাফজোক করে সীমানা ঠিক করলেও এখনো বেধে নেয়নি। আশাশুনি থানায় অভিযোগ করার পর বসাবসিতে আপোষ মিমাংসা মতে গত ৯/৪/২৬ তারিখ স্থানীয় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত থেকে মাপজোপ করিয়ে সীমানা নির্দ্ধারণ করেন। এরপর আসাদুজ্জামান (সাদ্দাম) মল্লিক,আলতাফ হোসেন মল্লিক ও সালিকুর রহমান মল্লিক বাধ দিয়ে দখল নিলেও অপর ইয়াউর রহমান ও আসাদুজ্জামান (উকিল) মল্লিক বেধে না নেওয়ায় আমি আমাদের ২১ বিঘা জমিতে মাছ চাষ করতে পারছিনা। থানা পুলিশ ফোন করে ২ দিনের মধ্যে জমি বেধে নিতে বলেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমরা বারবার বলা সত্ত্বেও তারা জমি বেধে নিচ্ছেনা। বরং তারা আওয়ামী দোসর আবু বক্কর ছিদ্দিক গাজী গ্রাম্য রাজনীতির কারনে ষড়যন্ত্র করে তাদের (ইয়াুউর,উকিলসহ অন্যদের) দ্বারা আমার ২১ বিঘা জমি জবর দখল করবে বলে বিভিন্ন ভাবে হুমকী ধামকী ও ষড়যন্ত্র করে আসছে। আসাদুজ্জামান উকিল ইতিপূর্বে আমার কাছে কিছু টাকা দাবী করেছিল। টাকা দিলে গণঘের হবেনা বলে আশ্বস্থ করেছিল। কিন্তু টাকা দেইনি বিধায় সে তাদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রের জাল বুনে চলেছে বলে তিনি দাবী করে বলেন,তাদের ষড়যন্ত্রে আমি ও আমার পরিবার হয়রানীর শিকার হচ্ছি। এব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।






সম্পর্কিত সংবাদ

  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার