কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কামরুল হাসান।। দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের আমেনা বেগমের পরিবারের। প্রতিপক্ষের নানামুখী হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের মুখে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন তারা। শনিবার কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন আমেনা বেগম। সংবাদ সম্মেলনে আমেনা বেগম বলেন, উপজেলার কেরালকাতা গ্রামের জাকির হোসেন, ছোটো জাকির, পুটুনি গ্রামের নাজমুল হোসেন, আবু সাঈদ নানাভাবে তার ও তার পরিবারকে নিরাপত্তাহীন করে তুলছে। আমেনা বেগম উল্লেখ করেন, গত বছরের ৪ ডিসেম্বর জাকিরের বিরুদ্ধে আমার ছেলে মিকাইল একটি জিডি করে। সেই জিডি তুলে নেওয়ারবিস্তারিত…

তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ক্ষুদে শিক্ষার্থীদের ‘আগামী দিনের ভবিষ্যৎ’ হিসেবে অভিহিত করে তাদের পড়াশুনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে উঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আমি চাই, তোমরা যারা গ্যালারিতে বসে আছো তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বেসেডর হবে…. তোমাদেরকেই বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। কারণ ইউ আর দি ফিউচার, তোমরাই ভবিষ্যৎ। শনিবার (২ মে) বিকেলে সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ করে এসব বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। তারেক রহমান বলেন, এখন পড়তে হবে, নিজেকে রেডি করতে হবে, আর খেলতে হবে। একই সাথে যেবিস্তারিত…

ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি

এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা বাজারের ৪টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) ভোর রাতে চোর চক্র ঝাউডাঙ্গা বাজারে রায় সীম হাউজ, আদি চাঁদনী চিকিৎসালয় ও রজনী ফার্মেসী, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের মোবাইল ও ফ্রিজের শোরুম, নব—নির্মিত কাপুড়িয়া পট্টিতে জাকিরের কাপড়ের দোকানে একযোগে পালাক্রমে চুরির ঘটনা ঘটেছে। বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজে চোরদের দোকানের ছাদ ও পিছন দিক দরজা দিয়ে ঢুকতে দেখা গেছে। তারা দোকানের সাটার সাবল দিয়ে ফাঁকা করে ভিতরে ঢুকে ক্যাশের তালা ভেঙে চুরি সংঘঠিত করেছে। এসময় চোরদের মুখে গামছা বাধা ছিল। তাদের চেহারা বোঝা যাচ্ছিল না। এসময়বিস্তারিত…

আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র‍্যালি ও পথ সভা করেছে। শুক্রবার (১ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন, উপজেলা নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, আবু জাহিদ সোহাগ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুছ, উপজেলা শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইজিবাইক মালিক সমিতি, মোটর সাইকেলবিস্তারিত…

সাতক্ষীরায় তরূণদের জন্য কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ‘দক্ষতায় শক্তি’ এই শ্লোগানকে সামনে নিয়ে তরূণদের জন্য অনুষ্ঠিত হলো করিগরি দক্ষতা মেলা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল-২৬) সকাল ৯ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে যুবদের দক্ষতা উন্নয়ন ও জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ট্যালেন্ট হান্ড অনুষ্ঠিত হয়। উক্ত ট্যালেন্ট হান্ড প্রোগ্রামে অংশগ্রহন করেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও যুব উন্নয়ন অধিদপ্তর। সাতক্ষীরা প্রত্যান্ত অঞ্চল থেকে ১৫০ যুব তরূণরা অংশ গ্রহন করেন। তাদের পছন্দ মত ট্রেডে ভর্তি হওয়ারবিস্তারিত…

আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

এস,এম মোস্তাফিজুর রহমান।।​আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১লা মে) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শতশত শ্রমজীবী মানুষ অংশ নেন। ​সকাল সাড়ে ৯টায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। ব্যানার,ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ইউএনও অফিসের সামনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনেরবিস্তারিত…

প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রিন্সিপাল খলিলুর রহমান একজন সৎ, দক্ষ ও জনবান্ধব ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর রাজনৈতিক জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রদলের শিক্ষা বিষয়ক সম্পাদক, ঝাউডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, উপজেলা ছাত্রদলের সহসভাপতি, ইউনিয়ন যুবদলের সভাপতি, উপজেলা যুবদলের সহসভাপতি এবং উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে সফলতারবিস্তারিত…

সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ :: জাতীয় সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিউল বাশার সাতক্ষীরা-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জোহরের নামাজের বিরতির সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবংবিস্তারিত…

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কামরুল হাসান।। কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে চলমান পদক্ষেপ আরো জোরদার করা এবং শহরের যানজট, পরিচ্ছন্নতা, ট্রাক টার্মিনাল ও সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. বাপ্পী কুমার দাশ, থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলীবিস্তারিত…

মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত

মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে আল আমিন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নতুন বাজার এলাকায় রতনের তেলের মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন মাগুরা জেলার দোয়ার পাড় গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শহর আলী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ করার সময় তেলের মিলে চলন্ত মেশিনের ফিতা লাগাতে গিয়ে হঠাৎ ফিতায় জড়িয়ে পড়েন আল আমিন। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণাবিস্তারিত…