সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪
সাতক্ষীরায় রাত ১০টা থেকে গ্রামাঞ্চলের চায়ের দোকান বন্ধের নির্দেশ
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় রাত ১০টা থেকে গ্রামাঞ্চলের সকল চায়ের দোকান বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) জেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আকাশ। তিনি জানান, রাত ১০টার পর বন্ধ চায়ের দোকানে ক্যারাম খেলা, টিভি দেখা, তাস খেলা সম্পূর্ণ নিষিদ্ধ । এর ফলে গ্রামীণ জনগণ পরিবারকে সময় দিতে পারবে। এতে করে পারিবারিক সমস্যা মিটবে এবং ছাত্রছাত্রীরা পড়ালেখায় মনোনিবেশ করতে পারবে। তিনি আরও জানান, এ বিষয়ে জেলা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, অফিসারবিস্তারিত…
শ্যামনগরে ৭৬ পিস ইয়াবাসহ বিক্রেতা এবং ক্রেতা আটক
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি::শ্যামনগরে ৭৬ পিস ইয়াবাসহ রাবেয়া সুলতানা (৪০) নামে এক মাদক বিক্রেতা ও ফিরোজ গাজী (২৭) নামে এক মাদক ক্রেতাকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক রাবেয়া সুলতানা হলেন, উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশপুর গ্রামের ইসরাফিল গাজীর স্ত্রী ও ফিরোজ গাজী একই এলাকার শহীদ গাজীর ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতার স্বামী ইসরাফিল গাজীসহ দুই ছেলে পালিয়ে যায় বলে পুলিশের জানান। স্থানীয়দের থেকে জানা যায়, রাবেয়া সুলতানার পরিবার এই মাদক বিক্রয়েরবিস্তারিত…
ভুরুঙ্গামারিতে সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত।
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার শিলখুড়ি মাস্টার পাড়া মাদ্রাসা মাঠে গত ১৫ ডিসেম্বর রোববার সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সাইট সেভার্স এর সহযোগিতায় এবং মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মাস্টার পাড়া যুব সংঘ এবং ফ্রেন্ডশিপের সার্বিক সহযোগিতায় সীমান্তবর্তী ব্যক্তিদের জন্য কাশেম ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত ১০৫ জন চক্ষু রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ৪৫ জন চক্ষুবিস্তারিত…
আজ মহান বিজয় দিবস
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। ১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয় বাংলা বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।’ দিনটি উপলক্ষেবিস্তারিত…


