কলারোয়ায় ইনকিলাব সংবাদদাতা আ.হামিদ মৃত্যুবরণ করেছেন
কামরুল হাসান।। দৈনিক ইনকিলাবের কলারোয়া উপজেলা সংবাদদাতা অ্যাডভোকেট আব্দুল হামিদ (৭০) আর নেই।
শনিবার (২৪ মে) সকাল ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছোটভাই সোনাবাড়িয়া হাইস্কুলের শিক্ষক আব্দুল আজিজ বাবু জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ার গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
শনিবার দুপুর ২ টায় সোনাবাড়িয়ার নিজ বাড়িতে কলারোয়ার সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাঁর ভাই শিক্ষক আব্দুল আজিজ বাবু।
সম্পর্কিত সংবাদ
কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা কলারোয়া উপজেলাধীন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের দোয়াবিস্তারিত…
কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন
কামরুল হাসান।। কলারোয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠিত ওবিস্তারিত…


