সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২৪-২৫ সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা ও নবগঠিত জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে সহায়ক ভূমিকা রাখে। মুস্তাফিজ -সাবিনাসহ সাতক্ষীরার ক্রীড়ামোদী সন্তানেরা বিশ্বের দরবারে সাতক্ষীরা সুনাম ধরে রেখেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, বিসিবির কোচ মুফাচ্ছিনুল তপু, পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. জাহিদ হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও বিশিষ্ট ক্রীড়াবিদ মো. লিয়াকত হোসেন (অরুন), ক্লেমন ক্রিকেট একাডেমির পরিচালক মো. ইকরামুল ইসলাম লালু প্রমুখ। সাতক্ষীরা জেলা অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। বাছাই শেষে ৪০ জনকে অ্যাথলেটিকস প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
  • পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত