প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা শিশুরোগ বিশেষজ্ঞ প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকাল ৪টায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ’র আয়োজনে সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয় রসুলপুরে অফিসিয়াল ট্রেনিং সেন্টারের হলরুমে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের বাংলাদেশ’র সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে দোয়া, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান সাতক্ষীরা তথা দেশের গর্ব। তিনি তার জীবদ্দশায় শিশুদের সেবায় ও কল্যাণে আজীবন কাজ করে গেছেন। প্রতিযশা শিশু বিশেষজ্ঞ ডাঃ এম আর খান দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সাতক্ষীরা শিশু হাসপাতালকে ৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে পরিণত করার পরিকল্পনা আছে আমাদের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ’র মহাসচিব ইঞ্জিনিয়ার রেজা করিম ও ট্রেজারার ওবায়দুল কবির খান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একরামুল কবির খান, জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু, ডাঃ সুশান্ত ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন চত্বরে বৃক্ষরোপণ করেন বিভিন্ন সেক্টরের কার্যক্রম পরিদর্শন করেন অতিথিবৃন্দ। প্রয়াত জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইন্সটাক্টর মোঃ আশিকুর রহমান ও থযমাস সাপোর্ট সার্ভিসেস সেন্টারের শিক্ষক জাহানারা খাতুন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প