ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
এসএম আব্দুল্লাহ :: গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাশেমের সভাপতিত্বে উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেন, বিদ্যালয়েল সহকারী প্রধান শিক্ষক মাস্টার সরোওয়ার হোসেন, মাস্টার ওলিয়ার রহমান প্রমুখ।
ক্যাম্প ইনচার্জ ইমরান হোসেন জানান, চক্ষু টিকিৎসা ক্যাম্পে প্রায় ৩০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে এবং ৪০ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। যাদেরকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে তাদের সবাইকে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চোখ অপারেশন করা হবে। এছাড়াও যাতায়াত থাকা খাওয়া সহ সকল ব্যয় হাসপাতাল কতৃপক্ষ বহন করবে।
সম্পর্কিত সংবাদ
ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়িবিস্তারিত…
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…


