পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা প্রতিনিধি : পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর স্মৃতি চারন করে স্বাগত বক্তব্য রাখেন তার কন্যা সাবিনা খান চৌধুরী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইন ভার্চ্যুয়ালে বক্তব্য রাখেন মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর পুত্র অস্ট্রেলিয়া প্রবাসী মোমিনুর হোসেন খান চৌধুরী। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালু করার আশ্বাস প্রদান করেন । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীমুর রহমান, সহকারী শিক্ষক হেমনাথ সরকার, সুরাইয়া পারভীন, প্রিয়াঙ্কা রানী, মোঃ আফতাবুজ্জামান , প্রাক্তন ধর্মীয় শিক্ষক মাওলানা আনোয়ারুল হাসান প্রমুখ । আলোচনা সভা শেষে মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাদিজাতুল কোবরা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওনা মুফতি হাবিবুল্লাহ হাবিবী। আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ইসরাইল আলম।



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ