সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৩৫ জেলে আটক ও জরিমানা আদায়
আহসান হাবীব সিয়াম :: সুন্দরবনের অভ্যয়ারন্যে রামমঙ্গল নদীতে মাছ ধরার সময় ৩৫ জেলে আটক করে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দিয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন অফিসার ফরেষ্টার সোলায়মান হোসেন জানান, সোমবার রাত আনুমানিক ৩টায় হলদেবুনিয়া ও নোটাবেকী বনফাঁড়ী কর্মকর্তাদের সমন্নয়ে সুন্দরবনের অভ্যয়ারন্য রায়মঙ্গল নদীতে অভিযান পরিচালনা কালে অবৈধভাবে মাছ ধরার সময় ৩৫ জেলেকে আটক করার পর জেলেরা ভুল স্বীকার করলে মঙ্গলবার সিওআর মামলা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া
হয়। আটক কৃতরা হলো শ্যামনগর থানার কৈখালী গ্রামের ইয়ার আলী, দেলোয়ার, আল— আমীন, শহিদুল, হাবিবুল্লাহ, আলিমুদ্দীন, দ্বীন মোহাম্মদ, আঃ রহিম, বারিক শেখ, এশার আলী সহ ৩৫ জন।
এ ব্যাপাারে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক হাসানুর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ববিস্তারিত…
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…


