সোমবার, মে ২৫, ২০২৬
আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি।।আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার (২৫ মে) উপজেলা পরিষদ বিল্ডিংয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য আলমগীর পিন্টু,এড.শহিদুল ইসলাম,সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ,সেক্রেটারী মাওঃ আঃ হাই প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জুলাই আন্দোলনে শহীদ আনাস বিল্লাহ, আলমবিস্তারিত…
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু। রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৪২ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৬২২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৩ হাজার ৮১৩বিস্তারিত…
বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক নিউজ :: বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশন। রোববার (২৪ মে) সকাল ১১টায় বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে মৌ- শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্ভাবনা এবং মৌচাষিদের কল্যাণে সরকারি সহায়তা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ এবাদুল্লাহ আফজালের নেতৃত্বে সংগঠনের প্রতিনিধিদল প্রতিমন্ত্রীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট), বিশ্ব মৌমাছি দিবসের শুভেচ্ছা টি-শার্ট ও ক্যাপ উপহার প্রদান করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাবিস্তারিত…


