মঙ্গলবার, মে ১২, ২০২৬

 

আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ভাঙ্গন কবলিত হাজরাখালী পানি উন্নয়ন বোর্ডের ভেড়ীবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। মঙ্গলবার (১২ মে) বিকাল ৩ টায় তিনি বাঁধটির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। হাজরাখালীসহ ইউনিয়নের কয়েকটি পয়েন্টে প্রায় প্রতি বছর বেড়ী বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে থাকে। এলাকার অসংখ্য মানুষ ভিটেমাটি ও সহয় সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। ক্রমাগত ভাঙ্গনে ঝুঁকিপূর্ণ হাজরাখালী ভেড়ী বাঁধের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন,সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি দীর্ঘ বাঁধ এলাকা পায়ে হেটে বর্তমান অবস্থাবিস্তারিত…


আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনির রেমিট্যান্স যোদ্ধা লেবাননে নিহত নাহিদুল ইসলামের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) দুপুর ১ টার দিকে তিনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামে নাহিদুলের বাড়িতে তিনি গমন করেন। কাদাকাটি গ্রামের গরীব পরিবার আঃ কাদের সরদারের ছেলে নাহিদুল ইসলাম আড়াই মাস পূর্বে তাদের সম্বল জমি বিক্রয় করে লেবাননে যান। এসময়ে মাত্র একবার অর্জিত কিছু টাকা পিতার হাতে পৌছানোর সৌভাগ্য হয়েছিল তার। পরিবারের স্বপ্ন নাহিদুল গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের যেন্দীন এলাকায় আবাসস্থলে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। এসময়বিস্তারিত…