বুধবার, মে ১৩, ২০২৬
আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমান।। উপকূলবর্তী উপজেলা আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানের জন্য ডিও লেটার দিয়েছেন সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। দক্ষিণ-পশ্চিমাঞ্চল,বাপাউবো খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরাবর ১১ মে প্রেরিত ডিও লেটারে এমপি রবিউল বাশার বলেছেন,আমার নির্বাচনী এলাকা-১০৭ সাতক্ষীরা-৩ আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে আশাশুনি উপজেলা মারাত্মকভাবে নদী ভাঙ্গনের সম্মুখীন। টেকসই বেড়িবাঁধ না দিতে পারায় এলাকার অনেক জনপদ নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ কারণে উপজেলার ১০টি পয়েন্টে আশু টেকসই বেড়িবাঁধ প্রয়োজন। যার মধ্যে আশাশুনি সদর ইউনিয়নে পোল্ডার নং ৪বিস্তারিত…


