শ্যামনগরে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়
আহসান হাবীব সিয়াম :: পশ্চিম সুন্দরবনে নদীতে দাপিয়ে বেড়াচ্ছে ৫ বনদস্যু বাহিনী। প্রতিনিয়ত মুক্তিপণের দাবিতে অপহরণ করছে অসহায় জেলেদের। মুক্তিপণের অর্থ দিতে অপারগতা বা ব্যার্থ হলে শারির্রীক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ জেলেদের। এমনকি হত্যাকরে লাশ সাগরে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে জেলেদের।
এ ব্যাপারে পশ্চিম সুন্দরবন এলাকার জেলেরা শ্যামনগর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। বিগত আওয়ামী শাসনামলে যে সকল আত্বসমর্পনকৃত বনদস্যু মঞ্জু, মিলন পাটোয়ারি আলিম, বড় ভাই ও হামিদ বাহিনীসহ
আরও কিছু বনদস্যু বাহিনী পূর্বের ন্যায় সুন্দরবনে যেয়ে তাদের দস্যুতার মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাদের মুক্তিপণের পরিমাণ ৫০ হাজার
থেকে ১ লাখ টাকা পর্যন্ত ছাপিয়েছে। লোকালয়ের কিছু ব্যক্তির সাথে বনদস্যু বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ উপকুলের মানুষের মুখে মুখে।
সাতক্ষীরা রেঞ্জ এলাকার জেলেরা তিন সপ্তাহ ধরে বনে প্রবেশ করতে না পারায় পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করছে
জেলে পরিবার গুলো। ইতিমধ্যে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক এজেডএ হাসানুর রহমান ও কদমতলা স্টেশন কর্মকর্তা সুলাইমান হোসেনের
নেতৃত্বে পশ্চিম সুন্দরবনের শুকদে নামক স্থান থেকে অপহরণকৃত দশ জেলেকে বনদস্যুরা মঞ্জু বাহিনীর কাছ থেকে উদ্ধার করে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়, তারা সবাই শ্যামনগর উপজেলার হরিনগর ও চুনকুড়ি গ্রামের বাসিন্ধা। তারা এই মুহূর্তে র্যাবের অভিযান দাবী করেছেন
সুন্দরবন এলাকার জনসাধারন।
এব্যাপারে সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি নিয়ে আপনার র্যাবের সাথে কথা বলেন।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ববিস্তারিত…
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…


