শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসের পিয়ন কর্তৃক ১৭শ টাকার দাখিলার বিপরীতে নেয়া হয়েছে ২০ হাজার টাকা। এ ব্যাপারে সহকারী ভূমি কর্মকর্তা বরাবর ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ২৭ জানুয়ারী আটুলিয়া ভূমি অফিসে দাখিলার জন্য গেলে ইউনিয়ন ভূমি অফিসার মোহাম্মাদ আলী বলেন, আমার অফিস কর্মচারী মুসফিক ও মিজানুরের সাথে কথা বলেন। ভুক্তোভোগী জমির মালিক আবুল হোসেন মোড়ল তাদের নিকট গেলে তারা ২০ হাজার টাকা দাবী করে। জমির মালিক বলেন, আমার খাজনা আসে ১৭শ টাকা কিন্তু এত টাকা নেবেন কেন, এ প্রশ্নের উত্তরে মুশফিক বলেন, এর কম নেওয়া যাবে না উপায়ান্তর না পেয়ে অবশেষে ২০ হাজার টাকা দেন জমির মালিক।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শ্যামনগর বরাবর লিখিত অভিযোগ হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ববিস্তারিত…
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…


