শুক্রবার, মে ১৫, ২০২৬
আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে”মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন”অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৪ টায় কুল্যার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুল্যা ও বুধহাটার সচেতন গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সংশ্লিষ্ট প্রশাসনকে মাদক সেবী, ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ীদের অতি দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়। হাফেজ আছাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্যা ইউনিয়ন জামায়াতের আমীর ও কুল্যা ইউপির চেয়ারম্যান প্রার্থী মাওঃ ইউসুফ আলী,আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস কে হাসান,ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মেহেদী হাসান,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন,ডাঃ এস কে রাজা,ডাঃ তাজ,যুব বিভাগের সাধারণ সম্পাদক রুবেলবিস্তারিত…


