বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ইন্টার্নী চিকিৎসকদের বিদায় এবং নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং কলেজ অধ্যক্ষ মো. আব্দুল বারীকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হোমিওপ্যাথি শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি মানবসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ডা. স্যামুয়েল হ্যানিম্যান মানুষের কল্যাণে যে চিকিৎসাবিস্তারিত…
কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
কামরুল হাসান।। কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক এক তাত্ত্বিক ও ব্যবহারিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলার ধানদিয়া গ্রামে অবস্থিত বেগম খালেদা জিয়া কলেজে দ্য কার্টার সেন্টারের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় এ ওরিয়েন্টেশনে সততা সংঘের সদস্য, সংঘের উপদেষ্টা ও দুপ্রক সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন। মুখ্য আলোচক ছিলেন দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারীবিস্তারিত…
আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবঃ প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার মন্ডলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০.৩০ টায় স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিটিএ কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। সহকারী শিক্ষক শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ মন্ডল,সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,ঝংকর ঢালী।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালনগর স/প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা সুলতানা,হাড়ীভাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,গোদাড়া স্কুলের প্রধান শিক্ষক ইদ্রিসবিস্তারিত…


