মঙ্গলবার, মে ১৯, ২০২৬

 

নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার রাজাপুর এলাকার পূর্নকলস গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই গ্রামের রাজু আহমেদের ছেলে এবং আরাফাত একই গ্রামের মিন্টুর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু দুটিকে বাড়ির আশেপাশে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ পর স্বজনরা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।বিস্তারিত…


ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। এই দল ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার। প্রাথমিক দল থেকে চূড়ান্ত স্কোয়াডেও টিকে গেলেন তিনি। ​রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আজ এই ঘোষণা দেওয়া হয়। প্রত্যাশা অনুযায়ী, ঘোষণাটি ছিল নানা আলোচনা, বড় বড় তারকাদের উপস্থিতি এবং কিছু চমকে ভরপুর। ফুটবলের অন্যতম নামী এই কোচের অধীনে, পাঁচবারের বিশ্বকাপ জয়ী এবং একমাত্র দেশ হিসেবে প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণকারী সেলেসাওরা এবার এক ঝাঁক তারকা ও নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে। ​দীর্ঘ আড়াই বছরবিস্তারিত…


দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি’র শ্রদ্ধাভাজন শাশুড়ি, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ মইনুল হক-এর সহধর্মিণী, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য ও বর্তমান জেলা ইউনিট সদস্য মুহতারিমা তাজকিরা হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ইসলামী আন্দোলন, দ্বীনি দাওয়াত ও নারী সমাজের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করা এই মহীয়সী নারীর ইন্তেকালের খবরে কলারোয়াসহ গোটা জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সোমবার (১৮ মে) বেলা ১১টায় কলারোয়া সরকারিবিস্তারিত…


চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছে কমিটি। এছাড়া সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর আগে রোববার (১৭ মে) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।বিস্তারিত…