হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে
নিউজ ডেস্ক :: ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে । হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। গতকাল বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে চলতি বছরের ২৫ আগস্টে জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর তারিখের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে তিন লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।
প্রসঙ্গত, এ বছর ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিক নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের হজ কোটা অনুযায়ী, ২০২৫ সালে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন। তবে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন না করলে সুবিধাজনক জোনে তাবু বরাদ্দ পেতে সমস্যার সম্মুখীন হতে হবে।
সূত্র :দেশ রূপান্তর নিউজ
« মারা গেছেন পর্দার ‘টারজান’ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ২০২৩ সালে দুবাই জিডিপি’তে এভিয়েশন খাতের অবদান ২৭ শতাংশ »
সম্পর্কিত সংবাদ
মিজানুর রহমান আজহারীর সকল তাফসির মাহফিল স্থগিত
চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামীবিস্তারিত…
শেষ হলো বাংলাদেশ থেকে হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৮৫১৬৪ হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে গতকাল শনিবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১৬৪বিস্তারিত…


