কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত 

এম এ আজিজ :: ‘স্বাস্থ্য সুরক্ষায় হাত পরিষ্কার রাখা সর্বদা গুরুত্বপূর্ণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি,হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলার কলারোয়া উপজেলায়  সোমবার(২১অক্টোবর) সকাল ১০ টায়  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  আয়োজনে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এনজিও’র সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। বেলুন ও ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন ঘোষনা করে র‍্যালি বের করা হয়। প্রকৌশলী মুনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।
 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ.এম.রোকনুজ্জামান,উপজেলা (এমসিও) শাহনাজ পারভীন, অফিস সহকারী ফিরোজ আহমেদ সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন(ইপি আরসি)ম্যানেজার আহসান কবীর।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ