সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক ‘ রোড -শো’ অনুষ্ঠিত

মামুন হোসেন :: আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক ‘রোড-শো’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১অক্টোবর) বিকাল ৪ টায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এই ‘রোড -শো’ শুরু হয়।

উক্ত ‘রোড-শো’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জন অনিমেষ কুমার, তিনি বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং চলন্ত গাড়ীতে উঠানামা না করা, চালকের মনোযোগ বিঘ্ন হয় এমন কিছু না করা এবং সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন বিআরটিএ এর সাতক্ষীরা সার্কেল এর সিনিয়র কর্মকর্তা গন।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল