ফিংড়ীতে জামায়াত নেতা মওদুদীর বড় ভাইয়ের জানাজা মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে অনুষ্ঠিত

সাতক্ষীরা: সাতক্ষীরার ফিংড়ীতে জামায়াতে ইসলামী নেতা মওদুদীর বড় ভাইয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় ফিংড়ী খানবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ আদায় করা হয়।
জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান ও মাওলানা আজাদুল ইসলাম, ইউনিয়ন আমির শাহিনুজ্জামানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান