ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের চূড়ান্ত খেলা। টুর্নামেন্টে ছেলেদের বিভাগে ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের বিভাগে যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাইনালে প্রথম খেলায় ছেলেদের বিভাগে মুখোমুখি হয় ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আখড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। টানটান উত্তেজনার এই ম্যাচে ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে আখড়াখোলা সপ্রাবি দলকে পরাজিত করে শিরোপা জয় করে। অন্যদিকে, মেয়েদের বিভাগের ফাইনালে যোরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে বিহারীনগর প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ফারুখ হোসেন, ইউনিয়ন জামায়াত আমীর প্রফেসর ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাশেম, মাস্টার সরোয়ার হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আবুল হাসানাত, আব্দুস সাত্তার, আসমা খাতুন, অসীম কুমার মন্ডল, আবুল আলাম ফরহান, তপর কুমার ঘোষ প্রমুখ। এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে এ ধরণের টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানান।
উল্লেখ্য যে, ইউনিয়ন পর্যায়ের এই টুর্নামেন্টে ঝাউডাঙ্গা ইউনিয়নের মোট ১৬টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছিল। সমগ্র খেলার রেফারির দায়িত্ব পালন করেন ঝাউডাঙ্গা বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ নাজমুল হুদা।
সম্পর্কিত সংবাদ
আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামাযাতে ইসলামি সাতক্ষীরা জেলা যুব বিভাগের উদ্যেগে যুব ও ক্রীড়া দায়িত্বশীলদের নিয়েবিস্তারিত…
ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা বাজারের ৪টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) ভোরবিস্তারিত…


