শীতের তীব্রতায় কাঁপছে কলারোয়া
কামরুল হাসান।। শীতের তীব্রতায় একটু উষ্ণতা পেতে মানুষের পাশাপাশি অবলা প্রাণীও বসে নেই। সারাদেশে চলছে মাঝারি থেকে ভারী শৈত্যপ্রবাহ। যার মধ্যে কলারোয়া অন্যতম। আবহাওয়ার সূত্র বলছে সর্বনিম্ন ১১ডিগ্রি সেলসিয়াসে নেমেছে এই এলাকার তাপমাত্রা। শীতের তীব্রতায় কাঁপছে মানুষসহ প্রাণিকুল। আজ সারাদিন কলারোয়ায় সূর্যের দেখা পাওয়া যায়নি। এরই মধ্যে কলারোয়ার সিংহলাল গ্রামে ক্যামেরাবন্দী হয় বিড়ালছানার গরম চুল্লীর উপর দেয়া বস্তুতে বসে একটু ওম(গরম)নেয়ার দৃশ্য। তীব্র এ শীত নিবারনের জন্য মানুষের কতই না চেষ্টা কিন্তু অসহায় মানুষ ও অবলা প্রাণিকুলের যায় যায় অবস্থা। প্রচন্ড শীতে শিশু, বৃদ্ধসহ অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। সেই সাথে নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগও অনেকাংশে কমেছে। হাট-বাজারে ক্রেতা সাধারণের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কম দেখা যাচ্ছে। দিনের বেলা মানুষের উপস্থিতি কিছুটা লক্ষ করা গেলেও সন্ধ্যার সাথে সাথে রাস্তা ঘাটে নেমে আসছে নিস্তব্ধতা। আবহাওয়া অফিস বলছে শীতের এই অবস্থা আরও কদিন অব্যাহত থাকবে।
সম্পর্কিত সংবাদ
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাবিস্তারিত…
কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
কামরুল হাসান।। কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক এক তাত্ত্বিক ও ব্যবহারিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪বিস্তারিত…


