ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি

এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা বাজারের ৪টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) ভোর রাতে চোর চক্র ঝাউডাঙ্গা বাজারে রায় সীম হাউজ, আদি চাঁদনী চিকিৎসালয় ও রজনী ফার্মেসী, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের মোবাইল ও ফ্রিজের শোরুম, নব—নির্মিত কাপুড়িয়া পট্টিতে জাকিরের কাপড়ের দোকানে একযোগে পালাক্রমে চুরির ঘটনা ঘটেছে।

বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজে চোরদের দোকানের ছাদ ও পিছন দিক দরজা দিয়ে ঢুকতে দেখা গেছে। তারা দোকানের সাটার সাবল দিয়ে ফাঁকা করে ভিতরে ঢুকে ক্যাশের তালা ভেঙে চুরি সংঘঠিত করেছে। এসময় চোরদের মুখে গামছা বাধা ছিল। তাদের চেহারা বোঝা যাচ্ছিল না।

এসময় তারা অঁাদি চাঁদনী চিকিৎসালয় ও রজনী ফার্মেসী থেকে নগদ ৮৫ হাজার টাকা নিয়ে গেছে। রায় সিম হাউজ থেকে ৪০ হাজার টাকা, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের মোবাইল ও ফ্রিজ শোরুম থেকে ২০ হাজার টাকাসহ কয়েকটি মোবাইল ফোন নিয়ে গেছে।

এসব বিষয়ের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারী আবু মুছা, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ও যুবদল নেতা আক্তারুজ্জামান বাপ্পী।
প্রসঙ্গত; ঝাউডাঙ্গা বাজার কমিটির নিয়ন্ত্রণে রাত্রকালীন নাইট গার্ড এর ডিউটি করা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে।






সম্পর্কিত সংবাদ

  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল