আশাশুনিতে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা।। কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পার্টনার প্রোগ্রামের মাধ্যমে ডি এল আই-১(DLI) এর আওতায় উত্তম কৃষি চর্চা (GPA) বাস্তবায়নের জন্য কৃষক পর্যায়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা(GAP) সার্টিফিকেশন এর উপর এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে ও দ্যা ওয়ার্ল্ড ব্যাংক ও ইফাদ এর অর্থায়নে দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ। প্রশিক্ষণ প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এ সময় এস এ পি পি ও বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ২৫ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্তবিস্তারিত…


