সাতক্ষীরায় শিল্পী কবির বিন সামাদের মাহফিলে বাধা, অকথ্য ভাষায় গালি

ডেস্ক নিউজ :: প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী কবির বিন সামাদের সাতক্ষীরার আলিপুর চেক পোস্ট এলাকার একটি মাহফিলে বাধা দিয়েছে ও অকথ্য ভাষায় গালি-গালাজ করেছেন আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র বহিস্কৃত নেতা আব্দুর রউফ।

বুধবার (২৩ এপ্রিল) রাত ১১ টার দিকে সাতক্ষীরা সদরের আলীপুর চেক পোষ্ট এলাকায় এ ঘটনা ঘটে। মাহফিলে চেয়ারম্যান আব্দুর রউফ কবির বিন সামাদকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন করে। তার প্রশ্নটা ছিল ইউটিউব দেখে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউবে অনেক কিছুই আসে। তিনি কবির বিন সামাদকে প্রশ্ন করার নামে তাকে অপমানিত ও তাকে ভার্সনা করেন। তার প্রশ্নটা অবশ্যই যুক্তিযুক্ত ছিল না।

কবির বিন সামাদ একজন ইসলামিক স্কলার ও একজন ইসলামিক সাংস্কৃতিক ব্যক্তি। তার মাহফিলে বাধা ও তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করা না করা বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন…

সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কিছু মন্তব্য তুলে ধরা হলো-
‘‘এই আব্দুর রউফ সাতক্ষীরার একজন ভূমিদস্যু হিসাবে পরিচিত। সে টেন্ডারবাজি, চাঁদাবাজি, লোকের বাড়িঘর পুড়ায় দেওয়া লোকের দোকানপাট পোড়ায় দেওয়া লোকের নামে মিথ্যা মামলা হামলা দেওয়া ইত্যাদি কাজগুলো করে থাকে। হঠাৎ করে লোকের গায়ে হাত তোলা, বাংলার মানুষ এগুলো আর চায়না।’’
‘‘এই ফ্যাসিস্ট আব্দুর রউফকে সাতক্ষীরা জেলা থেকে বয়কট করা উচিত। সাতক্ষীরা জেলা প্রশাসক এর নিকট আমাদের আকুল আবেদন। এই ভূমিদস্যুকে জেলের ভিতর ভরে রাখার জন্য।’’






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রধান শিক্ষক কাশেমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
  • সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি