সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীকে বিদায়ী সংবর্ধনা

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির
৪ তলা হল রুমে এ বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আইনজীবী সমিতির আহবায়ক এ্যাডঃ জি,এম,লুৎফর বহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এ্যাডঃ বাসারাতুল্যাহ আওরঙ্গী বাবলা।
এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডঃ এম,শাহ আলম ,সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস,এম,আশিকুর রহমান, সিনিয়র এ্যাডঃ মোঃ আব্দুল মজিদ, সিনিয়র এ্যাডঃ এ,কে, এম,শহিদুল্লাহ,আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ এমদাদুল ইসলাম, সহসভাপতি এ্যাড
 আবু বকর, সিনিয়র এ্যাডঃ শফিকুল ইসলাম খোকন , জি,পি,পি,এ্যাডঃ আব্দুস সাওার,জি পি,এ্যাডঃ অসীম কুমার মন্ডল , নারী শিশু স্পেশাল পি,পি এ্যাডঃ আলমগীর আশরাফ , এ্যাডঃ শহিদুল্লাহ ,সকল বিচারক , জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বৃন্দ, আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং সকল আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিদায়ী জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন,আইন পেশা মহান পেশা , পড়াশুনার বিকল্প নাই। বিচারক ও আইনজীবীরা এক সাথে কাজ করলে আদালতের কার্যক্রম সঠিক গতিতে চলবে।
উল্লেখ্য বিদায়ী জেলা ও দায়রা জজ খুলনায় জেলা ও দায়রা জজ হিসাবে যোগদান করবেন।





সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা