সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন টিটুর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমিনি আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
ত্রি-বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন,
সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল কুমার সাধু প্রমূখ।
ত্রি-বার্ষিক সাধারণ সভায় আয় ব্যায়ের হিসাব উপাস্থাপন করেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান।
ত্রি-বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচির মধ্যে ছিল-নির্বাচন প্রসঙ্গ, আয় ব্যায়ের হিসাব ও বিবিধ বিষয় প্রসঙ্গ। ত্রিবার্ষিক সাধারণ সভায় আলোচনা চলাকালে এক পর্যায়ে শ্রমিকদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে হট্টগোল শুরু হয়। এ সময় ত্রিবার্ষিক সাধারণ সভা মুলতবি ঘোষণা করা হয়। সেই সাথে অতি দ্রুত পাঁচ সদস্যের একটি এ্ডহক কমিটি গঠন করে শ্রমিক সংগঠনের কার্ড যাচাই বাছাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এ সময় সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য, মটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
নিজস্ব প্রতিনিধি : সদ্য সমাপ্ত এল.এল.বি শেষ পর্বের পরীক্ষায় অভূতপূর্ব ও অভাবনীয় সাফল্য অর্জন করেছেবিস্তারিত…
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫বিস্তারিত…


