সাতক্ষীরায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী-শিশুসহ আটক ১০
নিউজ ডেস্ক :: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে সীমান্তের পোতাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম (২৫), এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম (৩০)। এদের সঙ্গে পাঁচজন শিশুও রয়েছে।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


