শ্যামনগরে মৃত্যুর ৪ মাস পর গৃহবধুর মরদেহ উত্তোলন
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগরে দাফনের চার মাস পর কবর থেকে রাবেয়া সুলতানা মায়া (২৩) নামের এ গৃহবধুর মরদেহ উত্তোলন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের উপস্থিতিতে মঙ্গলবার বিকালে ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর গ্রাম হতে ওই মরদেহ উত্তোলোন করা হয়। এসময় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা ও উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। দুই সন্তানের জননী রাবেয়া একই গ্রামের দিনমজুর আব্দুস সামাদের মেয়ে।
জানা যায়, গত ১০ আগষ্ট উপজেলার সোনাখালী গ্রামের স্বামীর বাড়িতে রাবেয়ার অস্বাভিক মৃত্যু হয়। এসময় মৃতদেহ ফেলে স্বামী রাশিদুল ইসলাম পালিয়ে গেলে পরিবারের সদস্যরা থানায় গিয়ে কাউকে না পেয়ে পিত্রালয়ে রাবেয়াকে দাফন করে। রাবেয়ার শশুর বাড়ির লোকজন বিষয়টি আত্নহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।
এদিকে রাবেয়ার পিতার বাড়ীর লোকজন জানতে পারে যে, তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। একপর্যায়ে গত ১ সেপ্টম্বর রাবেয়ার মা ফজিলা বেগম বাদি হয়ে স্বামী রাশিদুল ও ভগ্নিপতি হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরবর্তী ১২ সেপ্টম্বর শ্যামনর থানায় মামলা গ্রহনের পর ময়না তদন্তের জন্য বিজ্ঞ আদালতের দারস্থ হলে গত ২৯ সেপ্টম্বর মরদেহ উত্তোলনের অনুমতি মেলে।
মামলার বাদি ফজিলা বেগম জানান তার মাদকাসক্ত জামাই তাকে পিটিয়ে হত্যা করে। তবে সেই সময়ে থানা পুলিশ সক্রিয় না থাকায় তারা উপায়ন্তর না দেখে মৃতদেহ দাফন করেছিল। ঘটনার পর থেকে তার জামাই পালিয়ে বেড়াচ্ছেন বলে তিনি দাবি করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা হুমায়ুন কবির জানান, মরদেহ উত্তোলনের পর ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ কারা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান, বিজ্ঞ আদালতের নির্দেশ মত মরাদেহ উত্তোলন করা হয়েছে। পরবর্তী যাবতীয় প্রক্রিয়া যথাযথ আইন মেনে করা হবে।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…
শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত
জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশনবিস্তারিত…


