পাইকগাছায় বিএনপির বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :: পাইকগাছা উপজেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রধান প্রধান সড়লকে বিজয় র্যালি শেষে পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও সবার আগে বাংলাদেশ হেব্বি কনসার্ট অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে পুরাতন পরিবহন কাউন্টার থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী বিজয় র্যালিতে অংশ গ্রহন করে। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সফল চেয়ারম্যান এসএম এনামুল হক। এ সময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান,শেখ বেনজির আহমেদ লাল,পৌর বিএনপির যুগ্ন —আহ্বায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মানিক, পৌর যুবদলের আহ্বায়ক জিএম রুস্তম আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান হোসেন, যুবদলের যুগ্ন—আহ্বায়ক ও সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব যজ্ঞেশ্বর কাত্তির্ক,পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম,সোহেল হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ইউনুস মোল্যা,আমিরুল ইসলাম,নাজির আহমেদ, বাচ্চু, আনারুল কাদির, আবু তালেব, লিপটন সরদার,রাজিব নেওয়াজ, হাবিবুর রহমান মোল্যা, সনি, আব্দুল গফুর, আব্দুল হাকিম সানা, বেল্লাল হোসেন, হযরত আলী, ইসরাফিল, জাহাঙ্গীর শেখ, আবু হানিফ, ইকবাল হোসেন, সাত্তার প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সহজলভ্যবিস্তারিত…
গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: গণপরিবহনে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সুরক্ষায়বিস্তারিত…


