সাতক্ষীরায় শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে সাতক্ষীরা জেলা জেলা শ্রমিক কল্যান ফেডারেশন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে র্যালিটি করে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা।
র্যালি পরবর্তী বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি সুজায়েত আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশনের সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল ।

সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল গফ্ফারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা সভাপতি শেখ নুরুল হুদা, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, সাবেক সভাপতি এ্যাড. আজিজুল ইসলাম, এ্যাড. আব্দুস সুবহান মুকুল,মোঃ আমজাদ হোসেন, সদর উপজেলার সভাপতি আবু হোসেন, শহর সভাপতি মাস্টার মেহেরুল্লাহ,শহর সেক্রেটারি ইকবাল হোসেন, ভোমরা স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের আহবায়ক লুৎফর রহমান, বনি আমিন প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয়বিস্তারিত…
আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায়বিস্তারিত…


