শ্যামনগরে যথাযথ মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস পালিত

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: মহান বিজয় দিবস বাংলাদেশের মানুষের জীবনে এক গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে অর্জিত হয়েছিল রক্তে রঞ্জিত আমাদের লাল সবুজের পতাকা। স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটির সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শ্যামনগর থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৮ টায় গোপালপুর মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন সহ পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া করেন।
এরপর শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান এর নেতৃত্বে সকাল ৯ টায় র‍্যালি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, এরপর শ্যামনগর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাস্টার মোঃ আব্দুল ওয়াহেদ ও জেলা কমিটির সদস্য এডভোকেট আশেক এলাহী মুন্নার নেতৃত্বে একটি বিশাল র‍্যালি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্প অর্পণ শেষে উপজেলা কৃষক দলের অফিসের সামনে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান ও শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা বাস স্ট্যান্ডে পথ সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না ও জহরুল হক আপু।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৯ টায় শ্যামনগর মডান স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবসটি শেষ হয়।

 






সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরে বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
  • পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
  • শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ
  • অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 
  • শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।