কলারোয়ায় গ্রাম আদালত বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালতের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম। কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্র। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধানের সুযোগবিস্তারিত…

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কামরুল হাসান।। কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি ও মালামাল ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বামনখালি গ্রামের প্রয়াত অবনী ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ। বৃহস্পতিবার কলারোয়া প্রেসক্লাবে বিশ্বজিৎ ঘোষ তাঁর লিখিত বক্তব্যে বলেন, পৈত্রিক ৬ শতক জমি নিয়ে একই গ্রামের বাসুদেবের স্ত্রী দিপালী ঘোষের সাথে বিরোধ চলে আসছে। তাঁর বাবা প্রয়াত অবনী ঘোষ ১৯৬৩ সালে বামনখালি মৌজার ৮ শতক জমি ক্রয় করেন। এরমধ্যে ৬ শতক জমি খাস খতিয়ানে চলে যায়। সেই জমি দিপালী ঘোষের নামে ডিসিআর হয়। এর বিরুদ্ধে ২০০৪ সালে তিনি সাতক্ষীরা বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা করেন। এই মামলায় ২০০৪ সালের ৩বিস্তারিত…

কয়রায় জলবায়ু সহিষ্ণু বসতঘর পেয়ে বেজায় খুশি হত দরিদ্র ইউসুফ আলী বিশ্বাস

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ উপকূলীয় উপজেলা কয়রায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অসহায় ও গৃহহীন পরিবারগুলো কে মানবিক সহায়তা দিতে নির্মিত জলবায়ু সহিষ্ণু বসতঘর হস্তান্তর করা হয়েছে। এতে করে কয়রার ৯৪ টি পরিবার পেয়েছে নিরাপদ ও স্থায়ী আশ্রয়স্থল যা তাদের জীবনে নতুন আশার আলো ছড়িয়েছে। মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের দেওয়া বসতঘর হস্তান্তরের মধ্যে দিয়ে এই ঘর নির্মান প্রকল্প শেষ হওয়ায় তা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশনের আরএইচএল প্রকল্পের বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগীতায় দরিদ্র পরিবারেরবিস্তারিত…

কয়রায় ক্ষুদ্র-নৃগোষ্টিদের মাঝে বাইসাইকেল বিতরন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র-নৃগোষ্টীদের জীবন মান উন্নয়নে আদিবাসি সন্তানদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২ টায উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপনবিস্তারিত…

কয়রায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও জেজেএসের সমন্বয়কারী আঃ মালেকের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রেজাউল করিম, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, পাউবোর সেকশান অফিসার মোঃ মসিউল আবেদিন, উপজেলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,কয়রা সরকারি মহিলা কলেজেের প্রভাষক মোঃ জহুরুল হক, সাংবাদিক সদরবিস্তারিত…

৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : মানবতার পাশে, একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ব্যানার ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালির পূর্বে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে দিবসের শুভ সূচনাবিস্তারিত…

কলারোয়ার সোনাবাড়ীয়ায় বিএনপি নেতা শহিদুল ইসলামের সংবাদ সম্মেলন

কামরুল হাসান।। কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকতারুল ইসলামের এক বক্তব্যের প্রতিবাদে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এস.এম শহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকালে সোনাবাড়ীয়া বাজার মোড় সংলগ্ন তার দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি অত্যন্ত ব্যথিত ও বিস্মিত হয়েছি, গতকাল (৬ মে ২০২৫) আমার স্নেহাস্পদ ছোটভাই, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকতারুল ইসলাম আমাকে জড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি ও শুনেছি। উনি সাবেক এমপিবিস্তারিত…

জুলাই গণহত্যার বিচার ও সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে

সাতক্ষীরা সংবাদদাতা: ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও ফ্যাসিস্ট আমলে হওয়া সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা। ৭মে বিকাল ৪টার শহরের তুফান মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে খুলনারোড মোড়স্থ আসিব চত্ত্বরে যেয়েং শেষ হয়। শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরি পনিষদ সদস্য ও খুলনা মহানগরীয় সভাপতি আরাফাত হোসেন, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা শিবিরের সভাপতি ইমামুল হোসেন, সাবেক কেন্দ্রীয়বিস্তারিত…

আহবায়ক-মফিজুল ইসলাম,সদস্য সচিব- রাশিদুজ্জামান

আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আহবায়ক কমিটি অনুমোদন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি থেকে।। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি আশাশুনি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল গফফার এর সুপারি সাপেক্ষে কেন্দ্রীয় সভাপতি গ্রাম ডাঃ নজরুল ইসলাম(রিপন) ও সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আবু সাঈদ মঙ্গলবার(৬ মে) কেন্দ্রীয় কার্যালয় মোহনা প্লাজা(৩য় তলা) ঢাকায় আনুষ্ঠানিকভাবে তিন (৩) মাসের জন্য এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে-গ্রাম ডাঃ মোঃ মফিজুল ইসলাম লিংকন’কে এবং সদস্য সচিব করা হয়েছে গ্রাম ডাঃ মোঃ রাশিদুজ্জামানকে। কমিটির অন্যরা হলেন-যুগ্ন আহ্বায়ক মোঃ আরমিন ইসলামবিস্তারিত…

দেশের রাজনৈতিক পরিবেশ গোছানোই এখন বড় চ্যালেঞ্জ : ড. ইউনূস

দেশের রাজনৈতিক পরিবেশকে ‘সেকেলে’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বলেছেন, ‘আমরা যে বিশৃঙ্খল পরিস্থিতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি, তা গোছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ তিনি বলেছেন, ‘তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরো সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তাদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এটি অত্যন্ত প্রয়োজনীয়।’ মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাদের এক প্রতিনিধিদল তার সাথে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে উৎসাহিত করছি। কারণ এতে তারা নীতিনির্ধারণ প্রক্রিয়ায় কার্যকর ভূমিকাবিস্তারিত…