সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :: বিশ্ব গণমাধ্যম দিবস ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৩ মে) সকালে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ। বিশেষবিস্তারিত…

আশাশুনিতে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আশাশুনি ব্রীজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন-শ্রমিকদের ঘামে দেশেরবিস্তারিত…

শ্রমিক দিবসে সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগীতা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিয়ারাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এছাহাক সরদারের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম, মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত…

বন্দর নগরী বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

বেনাপোল প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকালে বন্দর নগরী বেনাপোলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক শহিদ আলীসহ স্থল বন্দরের সহস্রাধিক শ্রমিক অংশ গ্রহন করে। র‍্যালী শেষেবিস্তারিত…

হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা।।মারপিটে আহত পরিবারকে মামলা না দিতে,প্রান নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১মে )দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশাশুনি গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে হামলায় গুরুতর আহত মুরশিদ আলম। তিনি জানান,আমার বড় ভাই খায়রুল আলম সোদকনা গ্রামে বসবাস করে। তার সাথে একই গ্রামের মৃত ইয়াছিন আলী গাজীর ছেলে মেহের আলীর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশী সিদ্ধান্ত অনুযায়ী জমির সীমানায় প্রাচীর নির্মান কাজ চলছিল। এ ঘটনার জের ধরে গত রবিবার (২৭ এপ্রিল)বিস্তারিত…

শ্রমিক ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

ঐতিহাসিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস, ২০২৫ উপলক্ষে আজ বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরোনো বাংলাদেশের মতো থেকে যায়। আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমেবিস্তারিত…

কয়রায় মহান মে দিবস পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ মহান মে দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ মে সকাল ১০ টায় কয়রা সদরে র‍্যালী শেষে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাঈন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুরবিস্তারিত…

কলারোয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

এম এ আজিজ, নিজস্ব প্রতিনিধিঃ “দুনিয়ার মজদুর এক হও লড়াই করো” আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকাল ১০টায় কলারোয়া উপজেলা ও পৌর শ্রমিক দলের পক্ষ থেকে র‍্যালি,দোয়া ও আলোচনা সভা রিপন সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হাবিবুল্লাহ হাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কলারোয়া পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র মোঃ আকতারুল ইসলাম। তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় উল্লেখিত শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠিত করার তাগিদ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিকবিস্তারিত…

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার ট্যাক্স প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রনয়ণ, সরকারি রাজস্ব বৃদ্ধির জন্য বিড়ির শুল্ক বৃদ্ধি না করে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠন এবং সকল বিড়ি ব্যবসায়ীকে ট্যাক্সের আওতায় আনার দাবি শ্রমিকরা। সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস, আত্মত্যাগবিস্তারিত…

সাতক্ষীরায় শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি

সাতক্ষীরা সংবাদদাতাঃ শ্রমজীবী মানুষর অধীকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবী জানিয়ে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা। ১ লা মে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় শহরের তুফান মোড় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়স্থ আছিফ চত্ত্বরে যেয়ে শেষ হয়। মিছিলের নের্তত্বে ছিলেন সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি শেখ নূরুল হুদা, বর্তমান সভাপতি গাজী সুজায়েত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুকসহ শ্রমিক নের্তৃত্ব বৃন্দ।বিস্তারিত…