কলারোয়ার সোনাবাড়ীয়ায় বিএনপি নেতা শহিদুল ইসলামের সংবাদ সম্মেলন
কামরুল হাসান।। কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকতারুল ইসলামের এক বক্তব্যের প্রতিবাদে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এস.এম শহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকালে সোনাবাড়ীয়া বাজার মোড় সংলগ্ন তার দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি অত্যন্ত ব্যথিত ও বিস্মিত হয়েছি, গতকাল (৬ মে ২০২৫) আমার স্নেহাস্পদ ছোটভাই, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকতারুল ইসলাম আমাকে জড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি ও শুনেছি। উনি সাবেক এমপি মুস্তফা লুৎফুল্লাহর সাথে আমার একটি ছবি দেখিয়ে বলেছেন- ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আমি তার নির্বাচনী প্রচারণা মঞ্চে বসে আছি। কিন্তু তিনি ভুলে গেছেন ২০১৮ সালে আমাদের তালা কলারোয়ার সাবেক সফল সংসদ সদস্য সাতক্ষীরার উন্নয়নের রূপকার, জননেতা হাবিবুল ইসলাম হাবিব ভাই নির্বাচন করেছিলেন এবং আমি তার সাথেই ছিলাম। ২০১৮ সালের নির্বাচনের যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ হামলা চালায় সেই লিফলেট বিতরণ অনুষ্ঠানে আমিও ছিলাম, তার ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে, চাইলে আমি দেখাতে পারব।
এস.এম শহিদুল ইসলাম আরও বলেন, সাবেক মেয়র আকতারুল যে ছবিটি দেখিয়েছেন সেটা ২০১৫ সালে ৫নং কেঁড়াগাছী ইউনিয়নের হরিদাস ঠাকুরের জন্মভিটার এক অনুষ্ঠানের। আমি তখন রানিং চেয়ারম্যান। দায়িত্বে থাকার কারণে বিভিন্ন সামাজিক ও জাতীয় উৎসবগুলোতে যেতে হয়েছিলো। তার অর্থ কী এই, আমি ফ্যাসিস্ট ও স্বৈরশাসক আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির রাজনীতি করেছি?
তিনি আরও বলেন, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বাড়িঘর ভাঙচুর করে আওয়ামী লীগ। আমি নির্বাচন থেকে সরে না গেলে আমার ছেলেকে গুম ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ২০১৮ সালে আমি পিজি হসপিটালে গুরুত্বপূর্ণ অপারেশন করায়, অপারেশন করে বাড়ি আসার তিন দিনের ভিতর ডিবি পুলিশ আমাকে গ্রেফতার করে এবং মোটা অংকের টাকা নিয়েও আমাকে চালান করে দেয়। দীর্ঘ এক মাসের বেশি জেল খাটি। এখনও পর্যন্ত ইউনিয়নে সর্বাধিক মামলা আমার নামে। ইউনিয়নে অনেক বড় নেতা আছে তাদের নামে একটা মামলা পর্যন্ত নেই। তাহলে আওয়ামী লীগের সঙ্গে আতাত কি আমি করেছি? নাকি অন্যকেউ?
সংবাদ সম্মেলেন উপস্থিত ছিলেন- উপজেলা তাঁতীদলের সভাপতি আব্দুল জলিল, সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাজু সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিএনপিও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


