কলারোয়ার চন্দনপুরে বিএনপির প্রস্তুতি সভা

কামরুল হাসান।। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চন্দনপুর হাইস্কুল চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক সরদার। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল আনছারী, আতিকুর রহমান মিলন, আরিফবিস্তারিত…

সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন তারেক রহমান

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে ২৬ মে শুনানি শেষে আপিলের রায় দিতে ২৮ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আপিলেরবিস্তারিত…

আমার নতুন পথচলা শুরু, রাজপথেই থাকব: এটিএম আজহার

ফাঁসির দণ্ড থেকে খালাস পেয়ে কারামুক্ত হয়েই জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই মুক্তির জন্য আল্লাহর প্রতি শোকরিয়া জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই মুক্তির মাধ্যমে নিজের নতুন পথচলা শুরু হয়েছে জানিয়ে জামায়াতের এই সাবেক সেক্রেটারি জেনারেল বলেন, ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে আমৃত্যু তিনি রাজপথেই থাকবেন। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে মুক্তি পাওয়ার পরপর শাহবাগে আয়োজিত দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে আজহারুল ইসলাম এসব কথা বলেন। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।বিস্তারিত…

কলারোয়ায় দুই কোটি টাকা নিয়ে উধাও এনজিও কর্মকর্তা গ্রাহকদের হাতে আটক

কামরুল হাসান।। দীর্ঘদিন গ্রাহকদের দুই কোটির বেশি টাকা নিয়ে উধাও হওয়া ‘ম্যাসেঞ্জার’ নামের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে আটকালো সংক্ষুব্ধ ভুক্তভোগী গ্রাহকরা। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাতক্ষীরার কলারোয়া সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাহক ও আটকে থাকা কর্মকর্তার কথায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই প্রতিষ্ঠানটি ১৫% সুদে লোন দিয়েছে, অথচ ডিপোজিট রাখা গ্রাহকদের লভ্যাংশ দেয়ার কথা ছিলো ১৮% হারে। ৩% কোথা থেকে আসবে সেটার সদুত্তর আটকে থাকা কর্মকর্তা দিতে পারেননি। আবার শতাধিক গ্রাহকের ২ কোটি টাকা নিয়ে গা ঢাকা দেয় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। দীর্ঘদিন তাদের না পেয়ে দিশেহারাবিস্তারিত…

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার পাবে ঢাবির ভর্তিতে বিশেষ সুবিধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ ও আহত ব্যক্তিদের স্ত্রী, ছেলে ও মেয়ে হিসেবে পরিবারের সদস্যরা এই সুবিধার আওতায় পড়বেন। তবে যদি শহীদ বা আহত ব্যক্তির স্ত্রী-সন্তান না থাকেন, সেক্ষেত্রে তাঁদের ভাই বা বোন এই সুবিধা পাবেন। সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০৩০ সালে ই-সিম ব্যবহারকারী হবে ৪৫০ কোটি

বিশ্বজুড়ে স্মার্টফোনে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ই-সিম প্রযুক্তি। ক্যালেইডো ইন্টেলিজেন্সের এক গবেষণায় বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী ৭৫ শতাংশ স্মার্টফোনে থাকবে ই-সিম সুবিধা। গত বছর যেখানে মাত্র ৫০ কোটি ডিভাইসে ই-সিম ছিল, সেখানে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৪৫০ কোটিতে পৌঁছাবে বলেছে সংস্থাটি। শুধু স্মার্টফোন নয়, ইন্টারনেট অব থিংস ডিভাইসের জন্যও বিশেষ ই-সিম চালু হচ্ছে, যা প্রযুক্তির এক নতুন যুগের সূচনা করছে। ই-সিম (ইলেকট্রনিক সিম) হলো একটি ডিজিটাল সিম কার্ড যা সরাসরি ডিভাইসের মধ্যে সংযুক্ত থাকে। এটি স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্যাবলেট ও এলওটি ডিভাইসে ব্যবহারযোগ্য। ফিজিক্যাল সিম কার্ড ছাড়াই নম্বরবিস্তারিত…

সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা নিউজ :: পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরি মঞ্জুরুল কবিরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ মে) বেলা ১২টায় সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত ১ বিচারক মোঃ মায়নুদ্দিন ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে ব্যবস্থা নিতে আদেশ দেন। এ মামলাটি দায়ের করেন- সদরের ভোমরা এলাকার মোঃ ওবায়দুল্যাহ। ১লা জানুয়ারী ২০১৪ তারিখে তার বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে লুটপাট করে তৎকালিন সরকারের পেটুয়া বাহিনী। যার নের্তৃত্বে ছিলেন তখনকার ডিসি নাজমুল আহসান। ২০১৩-১৪ সালেবিস্তারিত…

পরিবারই পারে রিল্যাপ্স প্রতিরোধে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে

সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা, রবিবার, ২৫ মে, ২০২৫: বর্তমান সময়ে মানুষের জীবনে মানসিক চাপ, উদ্বেগ, বিষন্নতা একটি সাধারণ সমস্যা। বিষন্নতা ও উদ্বেগের ফলে মানুষ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যে আসক্ত হয়ে পড়ছে যা পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়ে। বর্তমানে মাদক নিরাময়ে ব্যক্তি বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করছে এবং পরিবারের সহযোগীতা ও সচেতনতার অভাবে ক্লায়েন্ট বারবার পূর্বের অবস্থায় ফিরে যায়। আজ রবিবার (২৫ শে মে) সকাল ১১ টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভা কক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে ‘রিল্যাপ্স প্রকিরোধে পরিবারের ভুমিকা’ শীর্ষক সভায় এসববিস্তারিত…

আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রূপান্তরের ইয়ুথ ফর দ্যা সুন্দরবন আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালায় দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, জার্নালিজম ফর সুন্দরবনের উপদেষ্টা ও আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, জার্নালিজম ফরবিস্তারিত…

কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেছে বিজিবি। রোববার (২৫ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা ও মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। রোববার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি ও গাড়াখালি থেকে পৃথক অভিযানকালে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের ভাদিয়ালি থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। তবে উদ্ধারবিস্তারিত…