জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার পাবে ঢাবির ভর্তিতে বিশেষ সুবিধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ ও আহত ব্যক্তিদের স্ত্রী, ছেলে ও মেয়ে হিসেবে পরিবারের সদস্যরা এই সুবিধার আওতায় পড়বেন।

তবে যদি শহীদ বা আহত ব্যক্তির স্ত্রী-সন্তান না থাকেন, সেক্ষেত্রে তাঁদের ভাই বা বোন এই সুবিধা পাবেন। সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।






সম্পর্কিত সংবাদ

  • জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ
  • ঢাবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
  • প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
  • এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ