সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরা নিউজ :: পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরি মঞ্জুরুল কবিরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ মে) বেলা ১২টায় সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত ১ বিচারক মোঃ মায়নুদ্দিন ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে ব্যবস্থা নিতে আদেশ দেন।
এ মামলাটি দায়ের করেন- সদরের ভোমরা এলাকার মোঃ ওবায়দুল্যাহ। ১লা জানুয়ারী ২০১৪ তারিখে তার বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে লুটপাট করে তৎকালিন সরকারের পেটুয়া বাহিনী। যার নের্তৃত্বে ছিলেন তখনকার ডিসি নাজমুল আহসান। ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধশতাধিক জামায়াত ও বিএনপির নেতাকর্মী হত্যার শিকার হয়। চৌধুরী মঞ্জুরুল কবির ও ডিসি নাজমুল আহসানের নের্তৃত্বে।
স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার আস্থাভাজন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির দেশ থেকে পালিয়ে যায়। তবে বহাল তবিয়াতে আছেন হাসিনার অবৈধ নির্বাচন ও খুন গুমে অংশ নেওয়া পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব নাজমুল আহসান।
নাজমুল আহসানের সময়ে শুধু সাতক্ষীরা জেলাতেই রাজনৈতিক সহিংসতায় ৪৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে যৌথবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ২৭ জন। এদের সবাই স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মী।
এ ছাড়া আরও ২৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ এবং আহত হয়েছেন কয়েক শতাধিক ব্যক্তি। তার নেতৃত্বে যৌথবাহিনীর বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ডের ঘটনায় সাতক্ষীরার নাগরিকদের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করে। রাত শুরু হলেই আতঙ্কে বিভিন্নস্থানে চলে যেত নারীরাও। প্রতি রাতেই ঘটত অগ্নিসংযোগের ঘটনা। আগুন ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হতো বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বাড়ি ঘর।
সম্পর্কিত সংবাদ
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…
শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ হাফিজুল ইসলাম : “মাদক ছাড়ি, খেলা ধরি—সুস্থ, সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত…


