বেনাপোলে সাড়ে ৬০ লক্ষ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চার বস্তায় ২০১ দশমিক ৫ কেজি ভায়াগ্রা পাউডারের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসব ভায়াগ্রা পাউডারের আনুমানিক মূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা। শনিবার (১৭ মে) দুপুরে বেনাপোল বাজারের এসএ পরিবহণের সামনে পাকা রাস্তার ওপর থেকে ভায়াগ্রার এ চালানটি জব্দ করা হয়। বিজিবি জানায়, চোরাকারবারিরা ভ্যানযোগে ভায়াগ্রা পাউডারের বড় একটি চালান নিয়ে এসএ পরিবহণের সামনে পাকা রাস্তার ওপর আসে। এ সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চারটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ভায়াগ্রা পাউডারের বস্তাগুলি জব্দ করা হয়। ভায়াগ্রারবিস্তারিত…
বাইফা অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন
দেশের অন্যতম বৃহত্তর অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা)’। গতকাল এর চতুর্থ আসর অনুষ্ঠিত হলো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। এবার সেরা ব্রডকাস্ট ও সেরা টিভি উপস্থাপিকার অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন। এ নিয়ে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তার ভাষ্য, ‘যে কোনো কাজের স্বীকৃতি সবার জন্য আনন্দের বলতে পারি। একইসঙ্গে দায়িত্বও বাড়িয়ে দেয়। আমি চেষ্টা করবো আগামীতে আরও ভালো কাজ করার জন্য।’ চলমান অন্যদের থেকে একটু ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে বারবার পর্দায় আসছেন তানিয়া আফরিন। নারীদের অধিকার নিয়েই তিনি বেশি কথা বলছেন। বর্তমানে বিটিভি ও এটিএনবিস্তারিত…
কুষ্টিয়ায় নকল বিড়িসহ বিভিন্ন উপকরণ জব্দ
ডেস্ক নিউজ :: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল, লালনশাহ ব্রীজমোড় এবং জগশ্বর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্রান্ডের বিড়ি, অসংখ্য জাল ব্যান্ডরোল, লেবেল বিহীন আকিজ বিড়ি, ফিল্টারসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ৭ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ ভাবে বিড়ি উৎপাদন করে আসছে। এই উৎপাদিত অবৈধবিস্তারিত…
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টিকিট সংগ্রহ করে আলহামদুলিল্লাহ লিখে টিকিটের ছবিসহ পোস্ট দিয়েছে। এরমধ্যে মোহাম্মদ ইমরান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম।’ তিনি সংগ্রহ করেছে ঢাকা-রংপুর রুটের ৩ জুনের বাসের টিকিট। এরআগে গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথাবিস্তারিত…
চার দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চল। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১০ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা। শ্রমিকদের অন্যান্য দাবি গুলো- বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা এবং জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটি গঠন করা। মানববন্ধনেবিস্তারিত…
রাজপথে শ্রমিকদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত করতে হবে
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জেলা শাখার আয়োজনের আলোচনা সভা ও সংগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অধিকার প্রতিষ্ঠিত হয়। রাজপথেবিস্তারিত…
নিষিদ্ধ দলটির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার
যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবা প্রদানে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। বৃহস্পতিবার (১৫ মে) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ আইন ও বিধি দ্বারা পরিচালিত একটি সুশৃঙ্খল বাহিনী। পেশাগত দায়িত্ব পালনকালে পোশাকে, উপস্থাপনায়, সেবায় এবং দৃঢ়তায় নিজেদের অনন্যবিস্তারিত…
মাওঃ ইব্রাহিম হোসেন সরদারের মৃত্যুতে জামায়াতের শোক প্রকাশ
জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইব্রাহিম হোসেন সরদারের মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। বুধবার (১৪ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃর্দ্বয় শোকাহত পরিবার—পরিজনদের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় জেলা জামায়াত আমীর ও সেক্রেটারী বলেন, মাওলানা ইব্রাহিম হোসেন সরদারের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমরা তার ইন্তিকালে গভীর শোক প্রকাশবিস্তারিত…
কালিগঞ্জে চিংড়ি চাষে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা
কালিগঞ্জ প্রতিনিধি। সাতক্ষীরার কালিগঞ্জে Good Aquaculture Practice in Cluster Management (Shrimp) শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় চিংড়ি চাষে ক্লাস্টার ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক, টেকসই পদ্ধতি অনুসরণের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। সাসটেইনবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় অনুষ্ঠিত কর্মশালাটিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোকির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম। কালিগঞ্জ মৎস দপ্তরের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানবিস্তারিত…
কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ পণ্য উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধ, শাড়ি ও ইমিটেশন গহনা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকে ৪ লাখ ৩৪ হাজার ১শ ৬০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও ইমিটেশন গহনা উদ্ধার করেন। অপরদিকে, মাদরাবিস্তারিত…


