জানা গেল বিপিএল শুরুর সময়

চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরের আয়োজনের দায়িত্ব পেয়েছেন সদ্য নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় বুলবুলকে বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল। এছাড়া নতুন দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। দুই মাসের মধ্যে বিপিএলের মতো বড় টুর্নামেন্ট আয়োজনবিস্তারিত…

সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কনজ্যুমার ইলেকট্রনিক ও রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন কোর্স উদ্বোধন

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর)বিকালে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফিন এর সভাপতিত্বে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর কোর্স পরিচালনায় এবং কোর্স বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত…

এলপি গ্যাসের দাম কমেছে

ভোক্তা পর্যায়ে কমেছে এলপি গ্যাসের দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৭০ টাকা থেকে কমে ১২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে ২৯ টাকা কমেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়েবিস্তারিত…

কাদাকাটি ইউপির প্রশাসক রফিকুল ইসলামকে বিএনপি নেতাকর্মীর সংবর্ধনা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদের নবাগত প্রশাসক রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সংবর্ধনার আয়োজন করে। ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এসময় সংবর্ধিত অতিথি নবাগত প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন আমাকে পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আমি সঠিক ভাবে কাজ করতে চাই। অনিয়মের বিষয়টি তদন্ত করে দেখতে হবে। আমি মেম্বরদের সাথে আগে বসব। আপনি নেতা হন আর যেই হনবিস্তারিত…

আশাশুনিতে পানি কমিটির অভিজ্ঞতা বিনিময় ও কর্ম পরিকল্পনা সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে পানি কমিটির অভিজ্ঞতা বিনিময়, কর্ম পরিকল্পনা এবং অগ্রগতি পর্যবেক্ষণ সহজতর করার জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১.৩০ টায় আশাশুনি সরকারি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশ প্রকল্পের আওতায় উত্তরণের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পানি কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ রুহুল আমিন। প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ ফয়সল মন্ডলের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন, জি এম মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, আমির হোসেন বাদশা, জাকারিয়া, খালিদ হোসেন, মিথুন অধিকারী, জাহিদুল ইসলাম, মর্জিনা ইসলাম, সালেহা পারভিন,বিস্তারিত…

আশাশুনিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলায় কার্যরত বিভিন্ন এনজিও’র সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসারবিস্তারিত…

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ :: “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইদুর রহমান মৃধা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলাবিস্তারিত…

২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে, সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই ৪.৫ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা। চুক্তিটি সরাসরি ক্রয় বা জিটুজি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং চলতি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী, এই যুদ্ধবিমানের মূল্য ২০৩৫-২০৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে পরিশোধ করতে হবে। জে-১০ সিই জঙ্গিবিমানবিস্তারিত…

জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। প্রাতরাশকালে এই বৈঠক হয় শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে। সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত কুশলাদি বিনিময় করেন এবং জামায়াত আমিরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। তিনি তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশ ও কসোভোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। একইসঙ্গে বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়। দু’পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও কসোভোর মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় ও বন্ধুত্বপূর্ণবিস্তারিত…

ইসলামী বাংকের অবৈধ বিনিয়োগ ও নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরা সংবাদদাতাঃ দেশের ব্যাংক লুটের লক্ষ্যে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে এস আলমের নিয়োগ দেওয়া চট্টগ্রামের প্রার্থীদের ‘অবৈধ নিয়োগ’ বাতিল করে অবিলম্বে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার (৬অক্টোবর) সকালে সাতক্ষীরা তুফান কোম্পানি মোড় ইসলামী ব্যাংকের অফিসের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এস আলম ও চট্টগ্রামের অবৈধ নিয়োগপ্রাপ্তদের দ্রুত অপসারণের জন্য ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন ডা. রুহুল ফারহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হালিমবিস্তারিত…