সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কনজ্যুমার ইলেকট্রনিক ও রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন কোর্স উদ্বোধন

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর)বিকালে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ
মুহাম্মদ ফেরদৌস আরেফিন এর সভাপতিত্বে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর কোর্স পরিচালনায় এবং কোর্স বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ মোজাফ্ফর উদ্দীন।
এসময় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের ফিল্ড মনিটারিং অ্যাসিস্ট্যান্ট মো. কামরুল ইসলামসহ কোর্স সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সে কনজ্যুমার ইলেকট্রনিক ও রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন দুইটি ট্রেডে ২০ জন করে মোট ৪০ জন অষ্টম শ্রেণীর নিচে ঝরেপড়া শিক্ষার্থী অংশগ্রহণ করবে।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত