কয়রায় রেকর্ডীয় জমি দখল ও গাছ জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার ঘুগরাকাটি মৌজায় পৈতৃক রেকর্ডীয় জমি জোরপূর্বক দখল ও বাগানের গাছ কেটে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ঘুগরাকাটি গ্ৰামের মৃত ফজর আলী সানার ছেলে আঃ রাজ্জাক বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, ঘুগরাকাটি গ্ৰামের মৃত জালাল সানার ছেলে মোঃ আফজল হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পৈত্রিক সম্পত্তি দখল করে নিয়েছেন। দখলদারিত্বের শিকার হয়ে তিনি নিজ গ্রাম ছেড়ে বর্তমানে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরায় অতি কষ্টে বসবাস করছেন বলে জানান। আঃ রাজ্জাকবিস্তারিত…

সাতক্ষীরায় জাতীয় নির্বাচন বিষয়ে তরূণ নেতৃত্বাধীন সংলাপ অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নির্বাচন নিয়ে তরূণ-নেতৃত্বাধীন সংলাপ তারুণ্যের কন্ঠে জনগণকেন্দ্রিক ইশতেহার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, নাগরিক কমিটির সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ) বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় নির্বাচনী ইশতেহার-২০২৫ এ সাতক্ষীরার প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় উন্নয়নে চাহিদা নিরুপন শীর্ষক জেলা পর্যায়ে সংলাপ সভায় সভাপতিত্ব করেন সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমারবিস্তারিত…

ফিংড়ীতে ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত

আল মুজাহিদ, ফিংড়ী:: বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক সফল ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটে ফিংড়ী বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ ক্লাসটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিংড়ী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ আশরাফুজ্জামান। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হেলাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়নের আমীর মুহাম্মাদ শাহিনুজ্জামান। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দসহ বিভিন্ন দায়িত্বশীল কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুব সমাজই একটি জাতির প্রাণশক্তি। ইসলামী আন্দোলনেরবিস্তারিত…

কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্যামনগর

কামরুল হাসান।। কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে ইয়ামিন স্পোটিং ক্লাব খাজুরা যশোরকে হারিয়ে সেমিতে উঠলো শ্যামনগর ফুটবল একাডেমি। বুধবার (৮ অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া পাবলিক ইন্সটিটিউট আয়োজিত ক.পা.ই ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় অংশ গ্রহণ করে শ্যামনগর ফুটবল একাডেমি, সাতক্ষীরা বনাম ইয়ামিন স্পোটিং ক্লাব খাজুরা, যশোর। খেলার প্রথমার্ধের শেষ মুহুর্তে শ্যামনগর ফুটবল একাডেমির ১০নম্বর জার্সিধারী খেলোয়ার হৃদয় গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য আর কোন গোল না হওয়ায় ওই এক গোলেই যশোরকে হারিয়েবিস্তারিত…

বিশ্বের সবচেয়ে ছোট ৫ ফোন

অনেক কোম্পানি তাদের গ্রাহকদের জন্য বড় স্ক্রিনের প্লাস এবং আল্ট্রা মডেল বাজারে আনছে, আবার কিছু কোম্পানি ছোট ফোনও দিচ্ছে। এই কমপ্যাক্ট ফোনগুলিতে অনেক মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে কিছু আপনার হাতের তালুর চেয়েও ছোট। অনেক কোম্পানি তাদের গ্রাহকদের জন্য বড় স্ক্রিনের প্লাস এবং আল্ট্রা মডেল বাজারে আনছে, আবার কিছু কোম্পানি ছোট ফোনও দিচ্ছে। এই কমপ্যাক্ট ফোনগুলিতে অনেক মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে কিছু আপনার হাতের তালুর চেয়েও ছোট। Zanco Tiny T1 এটাকে বিশ্বের সবচেয়ে ছোট ফোন হিসেবে বিবেচনা করা হয়। এর মাত্রা ৪৬.৭x২১x১২ মিমি এবং এর ওজন মাত্র ১৩ গ্রাম।বিস্তারিত…

কলারোয়া প্রেস ক্লাবে এক বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

কামরুল হাসান।। কলারোয়া প্রেস ক্লাবে মঙ্গলবার স্বরুপজান বিবি নামের এক বৃদ্ধা সংবাদ সম্মেলন করেছেন। পৌরসভার তুলসীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হাকিমের সহধর্মিণী স্বরুপজান বিবি লিখিত বক্তব্যে জানান, বিগত ইংরেজি ৩০ সেপ্টেম্বর কলারোয়া রিপোটার্স ক্লাবে আমার ছেলে ইবাদুল মিথ্যা সংবাদ সম্মেলন করে। যেটি আমার দৃষ্টিগোচর হয়। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার ছেলে ইবাদুল আমার স্বনামধন্য ছেলে মাওলানা খাদেমুলের বিরুদ্ধে যে অভিযোগ করেছে ও লিফলেট বিতরণ করেছে তার সবই ভুয়া, ভিত্তিহীন মিথ্যা, বানোয়াট সাজানো নাটক। তিনি আরও বলেন, আমার টাকায় আকবার মুহুরির বাড়ির পাশে ছেলেরা নিজেদের নামে বসতভিটা কেনে। আমরা একসঙ্গে বসবাসবিস্তারিত…

যশোর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি :: যশোরের পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে যশোর সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) ও দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)। এদিকে নিহত তাওহীদ হাসানের নানা তরফ আলী জানান, তার জামাই ও মেয়ে তার বাড়িতে বসবাস করেন। আজ সকালে সবার অজান্তে তাওহীদ খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছেবিস্তারিত…

সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে চিংড়ি সম্পদের বিকাশে প্রতিবন্ধকতা দূরীকরণ ও সম্ভাবনার দ্বার উন্মোচনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় চিংড়ি সম্পদের বিকাশে প্রতিবন্ধকতা দূরীকরণ ও সম্ভাবনার দ্বার উন্মোচনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, জেলা মৎস্য অফিসার জিএম সেলিম, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড পওর বিভাগ-১ নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ড পওর বিভাগ-২ নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া, শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) খুলনা ওবিস্তারিত…

বেনাপোল কাস্টমস কর্মকর্তা শামিমা আক্তারকে আটক দেখালো দুদক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটকের পর অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে দূর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে। সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আটক দেখিছে দুদক। এর আগে সোমবার বিকাল ৩ টার দিকে কাস্টমস রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার ও তার সহযোগী এনজিও সদস্য হাসিবুর রহমানকে ঘুসের টাকাসহ আটক করে দুদক। রাত ৯ টার দিকে টানা ৫ ঘন্টা পর বেনাপোল কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেয় এবং উপস্থিত গনমাধ্যমকর্মীদের কোন তথ্য নাবিস্তারিত…

সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ ফিচার সমৃদ্ধ গ্যালাক্সি এ০৭ উন্মোচন করল স্যামসাং

[ঢাকা, অক্টোবর 0৭, ২০২৫] দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এ০৭ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। স্মার্টফোনের মিডরেঞ্জ সেগমেন্টে দীর্ঘস্থায়ী ফোন ব্যবহারে নতুন মানদণ্ড স্থাপন করবে ফ্ল্যাগশিপ ফিচার সমৃদ্ধ গ্যালাক্সি এ০৭। ব্যবহারকারীদের নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী ফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে তিনটি সংস্করণে বাজারে এসেছে স্মার্টফোনটি, যথা: ৪ জিবি র‌্যাম ও ৬৪/১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অনেক স্মার্টফোন ব্যবহারকারীই ফোনের রঙকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন; সেসব স্মার্টফোন ব্যবহারকারীদের কথা বিবেচনা করে কয়েকটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এনেছে স্যামসাং, যথা: সবুজ, কালো ওবিস্তারিত…