জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। প্রাতরাশকালে এই বৈঠক হয় শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে।

সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত কুশলাদি বিনিময় করেন এবং জামায়াত আমিরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। তিনি তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও কসোভোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। একইসঙ্গে বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়।

দু’পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও কসোভোর মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।






সম্পর্কিত সংবাদ

  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান