সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
ডেস্ক নিউজ :: “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইদুর রহমান মৃধা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, স্টাফ বৃত্তি প্রকল্পের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে শতাধিক প্রবীণরা অংশগ্রহণ করেন এবং মুক্ত আলোচনা করেন ।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের সম্মানিত নাগরিক। আজ যারা নবীন, কাল তারাই প্রবীণ। প্রবীণদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক। তাই প্রবীণদের মর্যাদা ও অধিকার রক্ষায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পর্কিত সংবাদ
প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ প্রিন্সিপালবিস্তারিত…
দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায়বিস্তারিত…


