তুরস্কে জাহাজ রফতানি করবে আনন্দ শিপইয়ার্ড
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে অবস্থিত আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড তুরস্কে সাড়ে পাঁচ হাজার ডেডওয়েট টনের (ডিডব্লিউটি) অত্যাধুনিক বহুমুখী জাহাজ ‘ওয়েস ওয়্যার’ রফতানি করতে যাচ্ছে। রোববার (৭ সেপ্টেম্বর) জাহাজটি আনুষ্ঠানিকভাবে তুরস্কের বিখ্যাত কোম্পানি নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন। এ সময় শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রমিজ সেন উপস্থিত থাকবেন। বাংলাদেশের ‘সবচেয়ে বড়’ জাহাজ রফতানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডবিস্তারিত…
আজ মুস্তাফিজুর রহমানের জন্মদিন
মুস্তাফিজুর রহমান। যাকে আমরা সবাই কাটার মুস্তাফিজ নামে চিনি। সেই ফিজ এর জন্মদিন আজ। ২৮ পেরিয়ে ২৯ এ পা রাখলেন তিনি। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের এ তারকা ক্রিকেটার। এদিকে এই পেসারকে স্মরণ করেছে চেন্নাই সুপার কিংস। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। সাতক্ষীরা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজের বাড়ি। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করায় ২০১৫ সালের ২৪ এপ্রিল সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি আন্তর্জাতিকবিস্তারিত…
বেতন বকেয়া রাখায় দুবাইয়ের রেস্তোরাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বুরাক
বিশ্বজুড়ে সিজেডএন বুরাক নামে পরিচিত তুর্কি শেফ বকেয়া বেতন এবং সুনাম ক্ষুণ্ণসহ অন্যান্য বিষয়ের কারণে দুবাই-ভিত্তিক রেস্তোরাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। অনলাইনে বেশ জনপ্রিয় এই শেফ কেন এমন পদক্ষেপ নিলেন, সে সম্পর্কে একটি বিস্তারিত বিবৃতি দিয়েছেন। মোহাম্মদ বিন রশিদ বুলেভার্ডে অবস্থিত বিলাসবহুল ‘ডাইভস হোল্ডিং’ রেস্তরাঁটি পরিচালিত হয়। নয়টি দেশে ব্র্যান্ডটির দশটি আউটলেট কাজ করে। বিবৃতিতে বুরাক বলেছেন, প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি বিষয় লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে ‘দেরিতে এবং অসম্পূর্ণ’ অর্থপ্রদান। সেই সঙ্গে ক্রমাগত চুক্তি লঙ্ঘন করা হয়েছে। ২০২১ সালে দুবাইয়ে খোলা রেস্তোরাঁটি অত্যন্ত জনপ্রিয়। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদানবিস্তারিত…
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ)উদযাপন
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো নবীজির জীবনীর উপর আলোচনা, কুইজ, হামদ-নাত এবং দোয়ানুষ্ঠান। শনিবার সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলওয়াত করা হয়। সহকারী শিক্ষক মো.মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, মো.আবুবকর ছিদ্দীক, মো.তজিবুর রহমান, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, শেখ মহিরুল ইসলাম, শিক্ষার্থী রিফাজ হোসেন, জেরিন তাবাচ্ছুম মেধা, নাদিমুলবিস্তারিত…
সাবেক ইউনিয়ন আমীরকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ
আল মুজাহিদ, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের টিম ও শুরা সদস্য ফিংড়ী ইউনিয়নের সাবেক আমীর আলহাজ্ব আব্দুল হাই সিদ্দিকীর শারীরিক অসুস্থতার খোঁজখবর নিতে তার নিজ বাসভবনে ছুটে যান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলা ও ফিংড়ী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ তার বাসায় উপস্থিত হয়ে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, ১৪নং ফিংড়ী ইউনিয়ন আমীর মোহাম্মদ শাহিনুজ্জামান, নায়েবে আমীর মোহাম্মদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা জুম্মান আলী, সহকারী সেক্রেটারি আল মুজাহিদ ও মাওলানা আব্দুল মোমিন, যুব বিভাগের ইউনিয়নবিস্তারিত…
আগামীকাল ৭ সেপ্টেম্বর রবিবার সাতক্ষীরা ল কলেজের উদ্যোগে স্মরণ সভা
নিজস্ব প্রতিনিধি : আগামীকাল ৭ সেপ্টেম্বর রবিবার সাতক্ষীরা ল কলেজের মুত্যুবরণকারী সম্মানিত প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সম্মানিত প্রভাষকবৃন্দের স্মরণে দিনভর কোরআন খানি ও সন্ধ্যা ৭টায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা ল কলেজের স্মরণ সভায় ল কলেজের পিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ডা. মিনহাজ আহমেদ। চিরদিনের জন্য হারিয়ে যাওয়া সম্মানিত শিক্ষকগণ- প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ আলহাজ্ব এড.এম.এ গফ্ফার, প্রতিষ্ঠাকালীন উপাধ্যক্ষ এড. শেখ সামছুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব এড. এস.এম হায়দার, প্রভাষক এড. সামছুল হক (১), প্রভাষক আলহাজ্ব এড.বিস্তারিত…
পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও নাট্যকার অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ। অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান ও আবুল হাসান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৯বমবিস্তারিত…
আশাশুনি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) পালিত হয়েছে। শনিবার(০৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। সহকারী শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন উপজেলা মডেল মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওঃ ফেরদৌউস হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল,সহকারী শিক্ষক আক্তারুজ্জামান,এখলাছ হোসেন,সালমা খাতুন,সালমা আক্তার সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ। সভায় হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনীর উপর বিস্তারিত আলোচনা করা হয়।
সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশা, ভোগান্তিতে জনসাধারণ
হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক দীর্ঘ এক যুগ ধরে সংস্কারহীন পড়ে আছে। এর ফলে জেলার চারটি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন নষ্ট হচ্ছে, যা সুন্দরবনে পর্যটক আগমনে নেতিবাচক প্রভাব ফেলছে এবং সরকারের রাজস্ব আয়ও কমে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্যেও মারাত্মক প্রভাব পড়েছে। সরেজমিনে দেখা গেছে, ব্যস্ত এই সড়কের পিচ উঠে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। যাত্রীদের মাঝপথে নামিয়ে দিতে বাধ্য হচ্ছেন চালকরা। অনেকবিস্তারিত…
সাতক্ষীরা সদর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সাতক্ষীরা সদর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সংগঠনের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলামের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নবাগত সাতক্ষীরা সদর সহকারি কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরিফুল ইসলাম, জেলা মহিলা অধিদপ্তরের সিনিয়র প্রোগ্রাম অফিসারবিস্তারিত…


