ভারতে আটক ১০৬৭ বাংলাদেশির তালিকা পাওয়া গেছে : গুম কমিশনের সভাপতি

নিউজ  ডেস্ক  ::  গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গত দুই-আড়াই বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির নাম ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এদিন মইনুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন কারাগারে বন্দি থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের নাম ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে । আরও তথ্য পাওয়া গেলে কমিশনে পাঠানো হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তালিকায়বিস্তারিত…

সৈয়দপুরে ট্রাক চাপায়  ভাটা শ্রমিক নিহত

  সৈয়দপুর(নীলফামারী)  প্রতিনিধি  ::নীলফামারীর সৈয়দপুরে কাজ শেষে বাড়ী ফেরার পথে দ্রুতগামী বেপরোয়া ট্রাকের চাপায় এক ইটভাটা শ্রমিক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সৈয়দপুর – রংপুর সড়কের খিয়ারজুম্মা নামক এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধুলিয়া শাল্টিবাড়ি এলাকার মৃত মেছের উদ্দিনের পুত্র আব্দুল জলিল (৪৬) নিহত হন।এঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন একই এলাকার মজিবর রহমানের পুত্র জিকরুল হক ওরফে জিকো (৩৩)। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় মহাসড়কের পাশে একটি ইটভাটায় ভাটা শ্রমিক হিসেবে কাজবিস্তারিত…

শার্শায় পূর্বশত্রুতার জেরে ৪ জনকে কুপিয়ে জখম

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আবেদীন হোসেন (৭০) নামে এক বৃদ্দকে পিটানোর প্রতিবাদ করায় আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ৪ জনকে কুপিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধায় শার্শার মাটিপুকুর গ্রামে। আহতরা হলো মাটিপুকুর গ্রামের মৃত ফকির আহম্মেদ এর ছেলে আবু তালেব (৪০) ও তার সহদর অহিদুল ইসলাম (৩৫), মৃত বাবুর আলী বাবুল্লোর ছেলে কাঠ মিস্ত্রি নূর হোসেন (৪৫) ও আলী বদ্দির ছেলে রিপন হোসেন (২৮)। আহতদের স্বজনেরা তাদেরকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে  আহতদেরবিস্তারিত…

দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের জরুরী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ::  আশাশুনি উপজেলার দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের জরুরী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২য় রমজান সোমবার বিকালে দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম নুর আলম এর সঞ্চালনায় এসময় ক্লাবের উপদেষ্টা ও আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম আহসান হাবীব, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা শেখ হিজবুল্লাহ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত পিন্টু, সহ-সভাপতি শেখ হিলাল উদ্দীন, আরিফুল ইসলাম ও শেখ রবিউল ইসলাম, যুগ্ন সাধারণবিস্তারিত…

নতুন মামলায় সালমান-আনিসুল-কামরুলসহ ৬ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক  ::  বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় আতিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র শুনানি শেষে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। বাকিরা হলেন, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক দুই আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক। এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কাফরুল থানার উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলামবিস্তারিত…

আশাশুনিমকে প্রকাশ্যে মৎস্য ঘেরের বাঁধ কেটে নতুন বাঁধ নির্মান ও লক্ষ টাকার ক্ষতি

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মৎস্য ঘেরের বাঁধ কেটে নতুন বাঁধ নির্মান ও মাছ মেরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৭ টার দিকে ইউনিয়নের পিরোজপুর মৌজায় এ ঘটনা ঘটে। এব্যাপারে আঃ মজিদ সানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ, পিরোজপুর গ্রামের মৃত সায়েম সানার ছেলে আব্দুল মজিদ সানার পিরোজপুর মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩ বিঘা ১ শতক, ডিডকৃত ২৩ শতক ও কোবালাকৃত ৪ শতক মোট ১.২৮ শতক জমির উপর মৎস্য ঘের আছে। তিনি দীর্ঘদিন যাবৎ মৎস্য ঘেরে শান্তিপূর্ণ ভাবে মাছ চাষবিস্তারিত…

আশাশুনিতে স্বাস্থ্য কর্মী ও পরিদর্শকদের ৪ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনিতে স্বাস্থ্য কর্মী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ৪ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ইউনিসেফের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় টিকাদান কার্যক্রমকে সর্বশেষ নিয়মনীতি ও পদ্ধতির আওতায় পরিচালনার লক্ষ্যে  Training On SRP Based Immunization E-Tracker বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান। বৃহস্পতিবার ট্রেনিং সম্পন্ন হবে।

কুল্যার মোহর মিস্ত্রীর দাফন সম্পন্ন

জি এম মুজিবুর রহমান ::  আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের মোহর আলী মিস্ত্রীর (৮০) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। রবিবার দিবাগত রাতে কুল্যাস্থ নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন) সোমবার বাদ জোহর নামাজে জানাজায় ইমামতি করেন মাওঃ ওবায়দুল হক। এসময় কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, সমাজ সেবক রুস্তম আলী, মিকাইল ইসলাম, অবঃ সেনা সদস্য আব্দুল মান্নান, বুধহাটা কওমী মাদ্রাসার মুফতি আবু সাইদ, শ্রমিকদল নেতা আলামিন হোসেন, যুবদল নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিতবিস্তারিত…

অপারেশন ডেভিল হান্টে সৈয়দপুরে তিন জন গ্রেফতার 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :  অপারেশন ডেভিল হান্টের আওতায় সৈয়দপুর থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২ মার্চ) দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ত্রাণ দূর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. রানা (৪৫), উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সোহাগ (২৪) ও কামারপুকুর ইউনিয়ন কৃষক লীগের ৭ নং ওয়ার্ড সভাপতি মো.খয়রাত হোসেন ওরফে বাহাদুর (৬০)। সুত্র জানায়, গেল বছরের ৪ আগস্ট সৈয়দপুরে ছাত্র জনতার গণআন্দোলনের কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ওবিস্তারিত…

সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের  শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সংবাদদাতা :: পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান  সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়াসহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল  ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহত, ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সেই সময় পুলিশের গুলিতে পা হারানো এস এম আহাদ, শহর আলী, আব্দুল গফুর, ফকরুল হাসান, নিহতদের পরিবারের পক্ষ থেকে খোরশেদ আলম প্রমুখ। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ২০১৩ থেকে ২০১৬ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধশতাধিক জামায়াত— শিবির ওবিস্তারিত…