দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের জরুরী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ::  আশাশুনি উপজেলার দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের জরুরী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২য় রমজান সোমবার বিকালে দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম নুর আলম এর সঞ্চালনায় এসময় ক্লাবের উপদেষ্টা ও আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম আহসান হাবীব, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা শেখ হিজবুল্লাহ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত পিন্টু, সহ-সভাপতি শেখ হিলাল উদ্দীন, আরিফুল ইসলাম ও শেখ রবিউল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ইয়াছিন আরাফাত (১) ও ইয়াছিন আরাফাত (২), সহ-সাংগঠনিক সম্পাদক এম এম হাসানুজ্জামান, কোষাধ্যক্ষ এস,এম সাইদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার সুব্রত কুমার দাশ, সদস্য আহম্মদ আলী বাঁচা, শেখ জুবায়ের আলী, এম,এম সোলাইমান বাপ্পী, মোমরেজ আলম, মোঃ রিপন জোয়াদ্দার, শাহিন হোসাইন, সাইফুল্লাহ ইসলাম, মীর রেজাউল করিম কাজল, অলিউর রহমান, সুদেব ঘোষ ও বুরহান ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

জরুরী সভায় ২০২৫ সালের ক্যালেন্ডার তৈরী করা, সদস্যদের মাসিক চাঁদা আদায়, বিভিন্ন উৎসব পালন, সদস্য সংযোজন ও অভিষেক অনুষ্ঠানের আয়-ব্যায়ের হিসাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়। সবশেষে প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে জুয়ার আসর থেকে চার জোয়াড়ী গ্রেফতার
  • বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান
  • আশাশুনি বাজারে ৫০ হাজার টাকার চোরাই কাঠ উদ্ধার
  • আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ
  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ