কুল্যার মোহর মিস্ত্রীর দাফন সম্পন্ন

জি এম মুজিবুর রহমান ::  আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের মোহর আলী মিস্ত্রীর (৮০) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।

তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। রবিবার দিবাগত রাতে কুল্যাস্থ নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)

সোমবার বাদ জোহর নামাজে জানাজায় ইমামতি করেন মাওঃ ওবায়দুল হক। এসময় কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, সমাজ সেবক রুস্তম আলী, মিকাইল ইসলাম, অবঃ সেনা সদস্য আব্দুল মান্নান, বুধহাটা কওমী মাদ্রাসার মুফতি আবু সাইদ, শ্রমিকদল নেতা আলামিন হোসেন, যুবদল নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও পাঁচ কন্যা সন্তান রেখে যান।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল