শার্শায় পূর্বশত্রুতার জেরে ৪ জনকে কুপিয়ে জখম

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আবেদীন হোসেন (৭০) নামে এক বৃদ্দকে পিটানোর প্রতিবাদ করায় আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ৪ জনকে কুপিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধায় শার্শার মাটিপুকুর গ্রামে।

আহতরা হলো মাটিপুকুর গ্রামের মৃত ফকির আহম্মেদ এর ছেলে আবু তালেব (৪০) ও তার সহদর অহিদুল ইসলাম (৩৫), মৃত বাবুর আলী বাবুল্লোর ছেলে কাঠ মিস্ত্রি নূর হোসেন (৪৫) ও আলী বদ্দির ছেলে রিপন হোসেন (২৮)। আহতদের স্বজনেরা তাদেরকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে  আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এর মধ্যে আবু তালেব ও অহিদুলের অবস্থা আশংক জনক। আলমগীর হোসেন মাটিপুকুর গ্রামের দ্বিন মোহাম্মদ এর ছেলে।

আহতদের স্বজনেরা জানান, সোমবার সন্ধায় পূর্ব শত্রুতার জের ধরে আবেদীন হোসেনকে মারধর করার খবর শুনে আলমঘীর হোসেন আলম প্রতিপক্ষ ৪ জন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করেছে তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।?






সম্পর্কিত সংবাদ

  • বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা